শের-ই-বাংলা মেডিক্যালে আরও কমেছে মৃত্যু-শনাক্ত

বরিশাল প্রতিনিধি
২৪ আগস্ট ২০২১, ১১:৫৪আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১১:৫৫

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় মারা গেছেন। একই সময়ে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে চার জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। তাদের মধ্যে পাঁচ জন করোনায় আক্রান্ত ছিলেন। একই সময়ে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ১৩ জন। তাদের মধ্যে আট জন করোনা পজিটিভ। ৩০টি আইসিইউ শয্যার একটিও ফাঁকা নেই।

এদিকে শের-ই-বাংলা মেডিক্যালের পিসিআর ল্যাবে প্রকাশিত সোমবার রাতের সবশেষ রিপোর্টে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.১২ শতাংশ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন ছয় হাজার ৯৭৯ জন। তাদের মধ্যে দুই হাজার ১৯৮ জন করোনা আক্রান্ত ছিলেন। ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ৫২৩ জন। মোট এক হাজার ৩২৪ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৮৯ জনের।

/এসএইচ/
সম্পর্কিত
আস্থার সংকটে জেলা হাসপাতাল, হামের চাপে মেঝেতেও চিকিৎসা বরিশাল মেডিক্যালে
হামের উপসর্গ: বরিশালে আরও ২ শিশুর মৃত্যু
শের-ই-বাংলা মেডিক্যালে শিশুর মৃত্যু নিয়ে ২ পক্ষের হাতাহাতি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম