বরিশালে সংঘর্ষের ঘটনায় ৯ আসামির জামিন

বরিশাল প্রতিনিধি
২৫ আগস্ট ২০২১, ১৫:১২আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৫:১২

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় ইউএনও এবং পুলিশের দায়ের করা দুই মামলায় ৯ আসামিকে জামিন দেওয়া হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দুপুর দেড়টায় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুম বিল্লাহ তাদের জামিন মঞ্জুর করেন।

আদালতের নিবন্ধন কর্মকর্তা খোকন চন্দ্র দে জানান, জামিনপ্রাপ্তরা হলেন- ইখতিয়ার উদ্দিন, আব্দুস সালাম মনু, মোমিন উদ্দিন কালু, কবির তালুকদার, হুমায়ন হাওলাদার, ইলিয়াস, জমির উদ্দিন, আলো গাজী ও নাসির উদ্দিন। এর মধ্যে উভয় মামলা থেকে জামিন পাওয়া আসামিরা হলেন- ইখতিয়ার উদ্দিন, আব্দুস সালাম মনু ও আলো গাজী।

আজ দুপুর সাড়ে ১২টায় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস ও সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম জাহাঙ্গীর আসামিদের পক্ষে জামিন আবেদন করেন। এর শুনানি শেষে দুপুর দেড়টার দিকে বিচারক এ ৯ আসামির জামিন মঞ্জুর করেন। তবে এ দুই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা আরও সাত ও ঢাকায় চিকিৎসাধীন দুই আসামির জামিন হয়নি।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর বলেন, ‘উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি হয়েছে। তবে জামিন পাওয়া আসামিরা এখনও মুক্ত হননি, কারাগারে রয়েছেন।’

আসামিপক্ষের আইনজীবী তালুকদার মো. ইউনুস বলেন, ‘জামিন পাওয়ার অধিকার সবার রয়েছে। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। এখানে শুধুমাত্র গ্রেফতার আসামিদের জামিন আবেদন করা হয়েছে। অন্য অভিযুক্তদের জামিনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট (বুধবার) রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় ১৯ আগস্ট রাতে ইউএনও মুনিবুর রহমান ও পুলিশ বাদী হয়ে দুইটি মামলা দায়ের করেন।

/এফআর/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম