বরিশালে সংঘর্ষ, কারাগার থেকে বেরিয়ে আসামিদের মিছিল

বরিশাল প্রতিনিধি
২৫ আগস্ট ২০২১, ১৮:০০আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৮:০৭

বরিশালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় ইউএনও এবং পুলিশের করা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের ৯ নেতাকর্মী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (২৫ আগস্ট) বিকাল সোয়া ৫টার দিকে কারাগার থেকে মুক্ত হন তারা। জেল গেটে আগেই থেকেই তাদের মুক্তির অপেক্ষায় ছিলেন দলীয় নেতাকর্মীরা। তারা বের হওয়ার পর উপস্থিতি নেতাকর্মীরা তাদের স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেন। পরে মুক্তিপ্রাপ্তরা উপস্থিত নেতাকর্মীদের নিয়ে মিছিল করতে করতে গন্তব্যে ফেরেন।

এর আগে, দুপুর সাড়ে ১২টায় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহর আদালতে তাদের জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৯ জনের জামিন মঞ্জুর করেন। এ দুই মামলায় কারাগারে থাকা বাকি আসামিদের জামিন নামঞ্জুর করা হয়েছে।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী তালুকদার মো. ইউনুস জানান, বাকিদের জন্য পরে আবার জামিনের আবেদন করা হবে।

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট (বুধবার) রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় ১৯ আগস্ট রাতে ইউএনও মুনিবুর রহমান ও পুলিশ বাদী হয়ে দুইটি মামলা দায়ের করেন। মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ২২ আগস্ট (রবিবার) মেয়র, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বরিশাল বিভাগীয় কমিশনারের বাসভবনে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে উভয় পক্ষ মেনে নেওয়ায় সবার মুখে হাসি ফোটে। তবে এ বৈঠকে ইউএনও উপস্থিত ছিলেন না।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের