১৭ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবলসহ দুই চোর গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৫

১৭ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক ক্যাবলসহ দুই চোরকে গ্রেফতার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ। বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে বরিশাল আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- যশোর জেলার কেশবপুর থানার চিতাবাজিতপুর গ্রামের মিজানুর রহমান সরদারের ছেলে মেহেদী হাসান ও নোয়াখালী জেলার সেনবাগ থানার ছাতারপাইয়া গ্রামের হাজী অলিউল্লাহর ছেলে ফয়জুল্লাহ।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, পিরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকা থেকে চুরি করে আনা বৈদ্যুতিক ১০ ড্রাম ক্যাবল গৌরনদী এলাকায় লুকিয়ে রাখা হয়েছে বলে পুলিশ জানতে পারে। মঙ্গলবার বিকালে উপজেলার মাহিলাড়া গ্রামের হুমায়ুন কবির হিমুর বাসার পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় বৈদ্যুতিক ক্যাবলের চারটি ড্রাম ও হার্ডওয়ারের কিছু মালামাল উদ্ধার করা হয়। আটক করা হয় মেহেদী হাসানকে। তার দেওয়া তথ্যমতে, বরিশাল নগরীর রূপাতলী থেকে ফয়জুল্লাহকে ছয় ড্রাম বৈদ্যুতিক ক্যাবলসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ টাকা।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় গতকাল রাতে পিরোজপুর পল্লী বিদ্যুৎ অফিসের আওতায় নতুন বিদ্যুৎ লাইন নির্মাণ কাজের ঠিকাদার অহিদুজ্জামান খান বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠান।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী