কুয়াকাটা সৈকতে এলো ১২ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ২০:১১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২০:১১

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের তীরে আবার ভেসে এসেছে ১২ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকালে সৈকতের জিরো পয়েন্ট থেকে চার কিলোমিটার পূর্বে ফরেস্ট ক্যাম্প পয়েন্ট সংলগ্ন সৈকত থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। মৃত ডলফিনটি দেখতে পায় মো. জুয়েল নামের ডলফিন রক্ষা কমিটির এক সদস্য।

জুয়েল বলেন, ডলফিনটির শীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে কমপক্ষে তিন-চার দিন আগে তার মৃত্যু হয়েছে। সৈকতে ঘুরতে এসে সকালে আমি ডলফিনটিকে দেখতে পাই। পরবর্তী সময়ে আমি টিম প্রধানকে খবর দিই।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, চলতি বছর সৈকতে যতগুলো ডলফিন মৃত অবস্থায় পাওয়া গেছে তার মধ্য এটি সবচেয়ে বড়। ডলফিনের মৃত্যু রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার সংশ্লিষ্টদের।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ডলফিন মারা যাওয়ার সঠিক কারণ জানা নেই। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে। বেশির ভাগ সময় জেলেদের মাছ ধরার জালে আটকে মারা যেতে পারে ডলফিন। ইতোমধ্যে মৃত ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম