ইউএনও-পুলিশের মামলায় জামিন পেলেন গুলিবিদ্ধ ২ আ.লীগ নেতা

বরিশাল প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:০২

বরিশাল সদর উপজেলা পরিষদে আলোচিত হামলার ঘটনায় ইউএনও ও পুলিশের মামলায় তৃতীয় দফায় আদালত থেকে জামিন পেয়েছেন চোখে গুলিবিদ্ধ দুই আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির ও তানভীর হাসান। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টায় আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ ১০ হাজার টাকার বন্ডে আইনজীবী সমিতির সভাপতি গোলাম মাসউদ বাবলু ও আসামি পক্ষের আইনজীবী সাবেক এমপি তালুকদার মো. ইউনুসের জিম্মায় পুলিশ রিপোর্ট হওয়ার আগ পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে, দুই মামলায় একই আদালত গত ২৫ আগস্ট প্রথম দফায় ৯ জনের এবং ২ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আরও ১২ জনের জামিন মঞ্জুর করেন। সর্বশেষ পুলিশ প্রহরায় ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়া চোখে গুলিবিদ্ধ নগরীর ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান মনির ও ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তানভীর হাসানের জামিনের জন্য অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন তাদের আইনজীবীরা।

শুনানি শেষে আদালত দুই জনের জামিন মঞ্জুর করেন। এ নিয়ে গত ১৮ আগস্ট সদর উপজেলা পরিষদের ঘটনায় গ্রেফতার আওয়ামী লীগের ২৩ নেতাকর্মীর সবার জামিন হলো।

গ্রেফতার আসামির জামিন ‘সমঝোতা’ প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। সুবিধাজনক সময়ে ওই মামলায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ অন্যান্যদের জামিনের আবেদন করার কথা জানান তিনি। সমঝোতার সিদ্ধান্ত অনুযায়ী আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ইউএনও ও পুলিশের দায়ের করা মামলার নিষ্পত্তি হবে বলেও আশা করেন তিনি।

গত ১৮ আগস্ট রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরের অনাকাঙ্খিত ঘটনায় পরদিন ইউএনও এবং পুলিশ বাদী হয়ে সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগের ৬০২ জন নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। দুই মামলায় পুলিশ ২৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করে।

এদিকে ইউএনও এবং ওসির মামলার পাল্টা হিসেবে ২২ আগস্ট প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন এবং সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার বাদী হয়ে ইউএনও এবং ওসিসহ মোট ১১৪ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন আদালতে। আদালত ওই মামলার অভিযোগ তদন্ত করে ২৩ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য পিবিআইকে নির্দেশ দেন। সরকারের উচ্চ মহলের নির্দেশে ওই দিনই রাতে বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদলের বাসভবনে বিভাগীয় ও জেলা এবং পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সিটি মেয়রসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

 

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের