খেলতে গিয়ে পুকুরে পড়ে ২ শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫১

ভোলার লালমোহন উপজেলায় খেলতে গিয়ে পুকুরে পড়ে মো. সাঈদ (৫) ও মীম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ডের রুস্তম আলী মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।

সাঈদ রুস্তম আলী মেম্বার বাড়ির মো. শাহিনের ছেলে এবং মীম একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. জাকির হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, আজ দুপুরের দিকে সাঈদের সঙ্গে নানার বাড়ি বেড়াতে আসে মীম। তারা বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে তাদের পরিবারের লোকজন দীর্ঘ সময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। এরপর বাড়ির পুকুরে তাদের ভাসতে দেখতে পেয়ে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের