এহসান গ্রুপের রাগীবসহ চার ভাইয়ের বিরুদ্ধে আরও ৪ মামলা

পিরোজপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:০০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৩

গ্রাহকদের টাকা আত্মসাতের মামলায় রিমান্ডে থাকা পিরোজপুরের এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে আরও চারটি মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মামলাগুলো করেন চার ভুক্তভোগী।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ মো. মাসুদুজ্জামান মিলু জানান, মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকার মো. হেমায়েত উদ্দিন বাদী হয়ে সদর থানায় দুই কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। একই দিন সদর উপজেলার শিকারপুর এলাকার মো. আব্দুল মালেক বাদী হয়ে দুই লাখ ৭৫ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। মঠবাড়িয়া উপজেলার তুষখালী এলাকার মো. মনির বাদী হয়ে তিন লাখ ৩৯ হাজার ২০০ টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলা করেন। ১৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের মামলা করেন একই উপজেলার ছোটশৌলা গ্রামের আবুল হোসেন। এ নিয়ে রাগীব আহসান ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে পাঁচটি মামলা করা হলো। 

প্রথম মামলাটি করেন পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম রায়েরকাঠী এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক হারুনার রশিদ। মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ৯১ কোটি ১৫ লাখ ৯৩৩ টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর সদর থানায় তিনি এই মামলা করেন।

গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহাবাগ থানার তোপখানা রোড এলাকায় অভিযান চালিয়ে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও তার সহযোগী মো. আবুল বাশার খানকে গ্রেফতার করে র‍্যাব। এর আগে ওই দিন বিকালে সদর উপজেলার খলিশাখালী এলাকা থেকে মাওলানা মাহমুদুল হাসান ও মো. খাইরুল বাশারকে গ্রেফতার করে পিরোজপুর সদর থানা পুলিশ। 

সোমবার (১৩ সেপ্টেম্বর) প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় রাগীব হাসান ও তার তিন ভাইকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। পরে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মহিউদ্দীন এই আদেশ দেন।

আরও পড়ুন-

পরকালে মুক্তির দোহাই দিয়ে গ্রাহক সংগ্রহ করতো এহসান গ্রুপ

 

/এসএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম