পরীক্ষায় ‘নকল উৎসব’, শিক্ষকদের সহায়তার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি 
২৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৭

ঝালকাঠির নলছিটিতে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষার নামে নকলের উৎসব চলছে বলে অভিযোগ উঠেছে। হলের মধ্যে বই এবং কাগজের টুকরো বের করে নকল করছেন পরীক্ষার্থীরা। আর এই নকল উৎসবে শিক্ষকদের সহযোগিতাও রয়েছে বলে অভিযোগ করেছেন বেশ কেয়কজন পরীক্ষার্থী।  

জানা গেছে, উপজেলার সরকারি নলছিটি ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট ২২২ জন পরীক্ষায় অংশগ্রহণ করছেন। পরীক্ষা শুরুর দিন (১১ সেপ্টেম্বর) থেকেই এই কেন্দ্রে নকল উৎসব চলছে বলে অভিযোগ পাওয়া যায়। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ও শনিবার (২৫ সেপ্টেম্বর) সরেজমিনে ঘুরে এ অভিযোগের সত্যতা মিলেছে। দেখা গেছে, প্রতিটা কক্ষেই নকল চলছে। পরীক্ষার্থীরা একে অপরের খাতা দেখে লেখালেখির প্রতিযোগিতা করছেন। আর এ কাজে সহযোগিতা করছেন প্রতিটি কক্ষের দায়িত্বরত পরিদর্শক ও বহিরাগতরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী জানান, কতিপয় পরীক্ষার্থী শুরু থেকে শেষ পর্যন্ত নকল করে পরীক্ষা দিচ্ছেন। কেউ বইয়ের পাতায় প্রশ্ন উত্তর ছিড়ে কেন্দ্রে নিয়ে আসছে, আবার কেউ কাগজের টুকরায় উত্তর লিখে এনে পরীক্ষা দিচ্ছেন। কেন্দ্র পরিদর্শনে কোনও কর্মকর্তার আগমনের বিষয়টি টের পেয়ে আগেভাগে সাবধান হয়ে যান ওই পরীক্ষার্থীরা। যে কারণে নকলসহ কেউ ধরা পড়ছেন না।

অনুসন্ধানে জানা গেছে, কেন্দ্রে অবাধ নকলের সুযোগ করে দেওয়ার জন্য বিভিন্ন পর্যায় সম্মনি প্রদান ও কেন্দ্রে কড়াকড়ি না দেওয়ার জন্য ঠাণ্ডা ফি আদায় করা হচ্ছে।

তবে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম কবির এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এখানে নকলের কোনও সুযোগ নেই। তাছাড়া হলে সার্বক্ষণিক পরীক্ষক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি দায়িত্ব পালন করছেন।

ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি আনোয়ার আজীম বলেন, আমরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে চেষ্টা করছি। এরপরেও কোনও অনিয়ম হলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

 

/টিটি/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের