মিসকলে পরিচয়, বন্ধুদের নিয়ে ছাত্রীকে অপহরণ করে গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ২০:১৮আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২০:২২

বরিশালের গৌরনদীর খাঞ্জাপুর বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে (১৬) অপহরণের মামলায় ছয় জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (০৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এ ঘটনায় সকালে ছাত্রীর মা বাদী হয়ে নয় জনকে আসামি করে মামলা করেন। মামলার পরই আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া গ্রামে অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার ও এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করে পুলিশ। তারা হলো বিষ্ণু মিত্র (১৯), অমিত বাড়ৈ (২০), অলক বাড়ৈ (২২), সৈকত বাড়ৈ (২৪), সাব্বির বেপারি (২০) ও জিহাদ মোল্লা (২৩)।

মামলার এজাহার থেকে জানা যায়, মোবাইল ফোনে মিসকল দেওয়ার সূত্রে তিন মাস আগে ছাত্রীর সঙ্গে কোদালধোয়া গ্রামের বাবুল মিত্রের ছেলে বিষ্ণু মিত্রের পরিচয় হয়। এরপর থেকে প্রায়ই মোবাইলে কল দিয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করতো বিষ্ণু। ছাত্রী বিষয়টি মা-বাবাকে জানালে সোমবার বিষ্ণুর পরিবারের কাছে অভিযোগ দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রীকে অপহরণের হুমকি দেয়। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বন্ধুদের নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বিষ্ণু মিত্র।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, অপহরণের ঘটনায় ছাত্রীর মা মামলা করলে ছয় জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি