চিকিৎসকদের বিশ্রামাগারে মাদকের আড্ডার ভিডিও নিয়ে তোলপাড়

পটুয়াখালী প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২১, ০৯:০৭আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০৯:১১

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকদের বিশ্রামাগারে মাদক সেবনের একটি ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই বিশ্রামাগারে মাদকের আসর থেকে ধারণ করা ৪০ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে এ নিয়েে তোলপাড় শুরু হয়।  

গত ১৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে চিকিৎসকদের বিশ্রামাগারে মাদকের আড্ডার ওই দৃশ্য ধারণ করা হয়। ভিডিও ক্লিপে দেখা যায় স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট এক কর্মী তাস নিয়ে খেলার প্রস্তুতি নিচ্ছেন। তারই পাশে আরেকজন কর্মী মাদক সেবন করছেন। তাদের পাশে  বহিরাগত এক যুবককে দেখা যায়। ওই যুবক এর আগে ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন। ভিডিওটি দেখে সরকারি কর্মী ও বহিরাগত যুবককে চিহ্নিত করেছেন হাসপাতাল এবং হাসপাতালের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক কর্মী। 

হাসপাতালের একাধিক সূত্র জানায়, প্রায়ই বিশ্রামাগারে মাদকের আসর বসানো হয়। এতে বহিরাগত মাদকসেবীরাও থাকেন। সারারাত চলে তাস খেলা ও মাদকসেবন। এ সময় বিশ্রামাগারের বাইরে পাহারায় থাকেন বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশপ্রহরীরা।

তবে ওই ভিডিও'র বিষয়ে ওই দুই সরকারি কর্মী কিছুই জানেন না বলে জানিয়েছেন। এমনকি ভিডিওতে তারা কেউ নেই বলেও দাবি তাদের।  

বাউফলের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মাদকের আসর বসার বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে শিগগিরই হাসপাতালে অভিযান পরিচালনা করা হবে।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, যিনি অন্যায় করবেন তিনিই ফল ভোগ করবেন। মাদক সেবনের তথ্য প্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের