সিঁধ কেটে ঘরে ঢুকে ইউপি সদস্যের মাকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২১, ১৭:২১আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৭:২১

ঝালকাঠির কাঁঠালিয়ার পূর্ব পাটিখালঘাটা গ্রামে ইউপি সদস্যের মা হাসিনা বেগমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার বাবা মো. জামাল জমাদ্দার গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রিপন জমাদ্দারের বাড়িতে ঘটনাটি ঘটে।

জানা গেছে, ১৪/১৫ জন দুর্বৃত্ত রিপনের ঘরে সিঁধ কেটে প্রবেশ করে তার ঘুমন্ত মা হাসিনা বেগম ও পিতা জামাল জমাদ্দারকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে হাসিনা বেগমের বাম হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জামাল জমাদ্দারকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কাঁঠালিয়ার (আমুয়া) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ইউপি সদস্য রিপন জমাদ্দার বলেন, ‘আমার প্রতিপক্ষরা আমাকে হত্যার উদ্দেশে সিঁধ কেটে ঘরে ঢোকে। আমি রাতে অন্য বাড়িতে থাকায় সন্ত্রাসীরা আমাকে না পেয়ে মাকে হত্যা করে এবং বাবাকে কুপিয়ে গুরুতর আহত করে।’

শুক্রবার (৮ অক্টোবর) সকালে কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায়সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে থানায় নিয়ে যায়। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (কাঁঠালিয়া-রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি পুলক চন্দ্র রায় বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসি। এখন পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি, প্রস্তুতি চলছে।’

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী