‘বঙ্গবন্ধুর বাংলাদেশে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে’

পিরোজপুর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২১, ১৮:৫৯আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৮:৫৯

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। 

রবিবার (১০ অক্টোবর) পিরোজপুরের নাজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, দুর্গাপূজা এখন আর পূজার ভেতরে সিমাবদ্ধ নেই। এটা সব বাঙালির উৎসবে পরিণত হয়েছে। এই উৎসব হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সবার। আমার মসজিদে আমি নামাজ পড়বো, আপনার মন্দিরে আপনি পূজা করবেন, কিন্তু আমাদের ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ভালবাসা একটি জায়গায় এক বন্ধনে আবদ্ধ করেছে, সেটা হলো— আমরা সবাই বাঙালি।

নাজিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখরঞ্জন বেপারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান ও জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান প্রমুখ।

এ সময় মন্ত্রী শ ম রেজাউল করিম প্রধানমন্ত্রী, তার ব্যাক্তিগত তহবিল, জেলা পরিষদ ও হিন্দু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ১২৫টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।

/এসএইচ/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
শিক্ষিত যুবকরাও মাছ ধরার জন্য নদীতে যেতে পারেন: উপদেষ্টা
যৌথ বাহিনীর অভিযানে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী