পায়রা বন্দরের আবাসন কেন্দ্রের কক্ষে ঝুলছিল প্রকৌশলীর লাশ

পটুয়াখালী প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২১, ২২:০৯আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২২:০৯

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে নির্মাণাধীন পায়রা বন্দরের আবাসন কেন্দ্রের একটি কক্ষ থেকে মো. নেছার উদ্দিন শাওন নামের এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

শাওন ভোলা জেলার চরফ্যাশন এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তিনি নির্মাণাধীন আবাসনের ঠিকাদারি প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিংয়ের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে শাওনের কক্ষ বন্ধ দেখে তার সহকর্মীরা অনেক ডাকাডাকি করেন। কোনও সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে কক্ষের আড়ার সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান সহকর্মীরা। তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি