গৃহবধূর চোখমুখ বেঁধে ধর্ষণের পর গায়ে ছেঁকা দেওয়ার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ২০:৪২আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২০:৪২

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঘুমন্ত গৃহবধূকে গামছা দিয়ে চোখমুখ বেঁধে ধর্ষণ ও গরম বস্তু দিয়ে শরীরে ছেঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (১৭ অক্টোবর) রাতে ওই গৃহবধূর মা বাদী হয়ে ছোটবাইশদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাসান মৃধাকে (৪২) প্রধান আসামি করে রাঙ্গাবালী থানায় মামলা করেন।

মামলায় আরও একজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ প্রধান আসামিকে ওই দিন রাতেই উপজেলার ছোটবাইশদিয়া থেকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান এজাহারের বরাত দিয়ে জানান, শনিবার (১৫ অক্টোবর) দুপুরে ছোটবাইশদিয়া ইউনিয়নের নিজ বাসগৃহে ঘুমাচ্ছিলেন ওই গৃহবধূ। এ সময় হাসান মৃধা ও অজ্ঞাত ব্যক্তি তার ঘরে ঢুকে গামছা দিয়ে গৃহবধূর চোখমুখ বেঁধে ফেলে। অজ্ঞাত ব্যক্তি ভুক্তভোগীর দুই হাত ধরে রাখে। এক পর্যায়ে হাসান মৃধা জোরপূর্বক ধর্ষণ করে। পরে গরম বস্তু দিয়ে গৃহবধূর বাম হাতে এবং কোমরে ছেঁকা দেয়।

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পরে হাসান মৃধাকে রবিবার  রাতে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালতের ম্যাজিস্ট্রেট না থাকায় গলাচিপা থেকে তাকে দশমিনা আদালতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দির জন্য ওই আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।’

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি