পিকআপে করে গরু চুরির সময় ৪ চোর গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
২২ অক্টোবর ২০২১, ১৮:০৭আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৮:০৭

গরু চুরির পর পিকআপে করে নিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার (২২ অক্টোবর) সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে চোরদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- বরগুনা জেলার তালতলী উপজেলার বেতীপাড়া গ্রামের কাদের প্যাদার ছেলে তৈয়ব আলী প্যাদা (৫০), একই গ্রামের সৈয়দ ফকিরের ছেলে আমিনুল ফকির (২৩), ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহাবাজপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে শুভ মিয়া (৩২) ও গৌরনদী পৌরসভার দিয়াশুর গ্রামের সেলিম সরদারের ছেলে রবিউল হাসান (৩২)।

এর মধ্যে তৈয়ব আলী প্যাদার বিরুদ্ধে ঝালকাঠী, বরগুনা, পটুয়াখালী, মাদারীপুর, নলছিটি থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদে জানা যায়, উপজেলার কাণ্ডপাশা গ্রামের শহিদুল হাওলাদারের গরু চুরি করে পিকআপভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় বিভিন্ন সড়কে পুলিশের চেকপোস্ট বসানো হয়। পরে পৌর এলাকার কাসেমাবাদ হাই মার্কেটের কাছ থেকে পিকআপে থাকা একটি গরুসহ ওই চোরদের আটক করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল হাওলাদার বাদী হয়ে থানায় মামলা করেন। গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের