ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চের কেবিনে অজ্ঞাত তরুণীর লাশ

পটুয়াখালী প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ১৮:০০আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৮:০০

পটুয়াখালীতে এমভি সম্রাট নামে একটি লঞ্চ থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ওই লঞ্চের স্টাফ সোহেল বাবুর্চির কেবিন থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় কেবিনটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল।

ওই লঞ্চের সুপারভাইজার ফরিদ আহমেদ জানান, শুক্রবার বিকালে লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসে। এর আগে ওই তরুণী আর এক যুবক স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে লঞ্চের বাবুর্চি সোহেলের কাছে থেকে তার কেবিনটি ভাড়া নেয়। সকালে লঞ্চটি পটুয়াখালী ঘাটে পৌঁছালে লঞ্চের সব যাত্রী নেমে যান। কিন্তু ওই কেবিনটি তালবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে আমরা পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে তালা ভেঙে লাশ উদ্ধার করে।

লঞ্চ এমজি সম্রাট পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় লঞ্চের স্টাফদের জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি