আবাসিক হোটেলে নারীকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২১, ২২:০০আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ২২:৪০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি আবাসিক হোটেলে মনোয়ারা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌর শহরের নতুন বাজার টু-স্টার আবাসিক হোটেলের তিনতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মনোয়ারা বেগম (৪০) শহরতলির শাহীবাগ এলাকার মৃত নূর মিয়ার স্ত্রী। দীর্ঘদিন ধরে নতুন বাজারে লেবু, কাঁচা মরিচ ও আনারস বিক্রি করতেন তিনি।

টু-স্টার হোটেলের ম্যানেজার মো. আব্দুল কাইয়ুম বলেন, ওই নারী আমাদের হোটেলের নিচে লেবু, কাঁচা মরিচসহ বিভিন্ন মালামাল বিক্রি করতেন। মাঝে মধ্যে হোটেলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন। বিকালে হঠাৎ হোটেলের তিনতলার বাথরুমে তার রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দিই।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো. আসাদুর রহমান বলেন, মনোয়ারা বেগমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। দা দিয়ে মাথা ও ঘাড়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল হক মুন্সী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই নারীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। আশা করি, শিগগিরই হত্যার রহস্য উন্মোচন করতে পারবো আমরা।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী