নৌকার চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা

পটুয়াখালী প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২১, ২০:৩৮আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ২০:৩৮

পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল চালক মাসুদ ব্যাপারীকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, শনিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। 

শুক্রবার রাতে পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের দক্ষিণ বিঘাই গ্রামে এ ঘটনা ঘটে। মাসুদ বড় বিঘাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লতিফ ব্যাপারীর ছেলে। তিনি বড় বিঘাই ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অহিদুজ্জামান মজনু মোল্লার ব্যক্তিগত মোটরসাইকেল চালক ছিলেন।

৩নং ওয়ার্ড ইউপি সদস্য মো. নান্নু মিয়া বলেন, ‘শনিবার সকালে গনি শিকদার বাড়ির সামনে রাস্তার পাসে একটি মোটরসাইকেল ও একটি টুপি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে জুয়েল নামের এক ব্যক্তি মোটরসাইকেলটি দেখে  এর চালক মাসুদকে চিহ্নিত করেন। মাসুদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ ছিল। পরে তাদের বাড়িতে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা হাসপাতালসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। তার ভাই মাফুজ ঘটনাস্থলের পাশের পুকুরের পানির নিচে থেকে লাশ উদ্ধার করেন। তার মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।’

বড়বিঘাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী অহিদুজ্জামান মজনু বলেন,‘শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আমার কর্মী সত্তার হাওলাদারকে মোটরসাইকেলে বাড়িতে পৌঁছে দিয়ে আসে মাসুদ ব্যাপারী। এরপর আর তার সঙ্গে যোগাযোগ হয়নি।শনিবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন আমাকে খবর দেন, মাসুদের লাশ ডোবার মধ্যে পড়ে আছে।’

ওসি জানান, মাসুদের মাথায় ধারালো কিছুর কোপের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য পুলিশের একাধিক টিম সকাল থেকেই কাজ শুরু করেছে।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক