সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, নিহত ১

ঝালকাঠি প্রতিনিধি
১২ নভেম্বর ২০২১, ১৩:০৯আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৪:০৭

ঝালকাঠির সুগন্ধা নদীতে ‌‘সাগর নন্দিনী-৩’ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন অন্তত সাত জন।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের পৌর খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীতে নোঙর করে রাখা জাহাজটিতে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম কামরুল ইসলাম। তিনি ওই জাহাজের সুকানি। কামরুলের বাড়ি গোপালগঞ্জে। দগ্ধদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. শহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ ঘটে। এরপর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামরুল ইসলাম মারা যান। শের-ই বাংলা মেডিক্যালে আশঙ্কাজনক অবস্থায় অন্তত সাত জনকে ভর্তি করা রয়েছে। জাহাজে নাবিকসহ মোট ১৩ জন ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও সঠিকভাবে জানা যায়নি।

ঝালকাঠি পদ্মা ডিপো সূত্রে জানা গেছে, জাহাজটি পেট্রোল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম থেকে ঝালকাঠিতে আসে। জাহাজটি থেকে পদ্মা ডিপোতে তেল খালাসের কথা ছিল।

দুর্ঘটনার পর জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করে জাহাজের তেল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

জোহর আলী বলেন, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। জাহাজে যারা ছিলেন, তারা অধিকাংশই গুরুতর আহত। জাহাজ থেকে যাতে দ্রুত তেল খালাস করা যায়, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ