যাত্রীবাহী বাস থেকে ২০০ মণ জাটকা উদ্ধার

বরিশাল প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২১, ১৬:২২আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৬:২২

বরিশালে তিনটি যাত্রীবাহী বাস থেকে ২০০ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে উদ্ধারকৃত জাটকা ইলিশ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৬টায় দপদপিয়া সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি যাত্রীবাহী বাস থেকে জাটকা উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন বলেন, জাটকা নিধন প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় বেপারি পরিবহন, চেয়ারম্যান পরিবহন ও ডলফিন পরিবহন থেকে ২০০ মণ জাটকা উদ্ধার করা হয়। মালিকানা দাবি না করায় জাটকার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, দুপুরে উদ্ধারকৃত জাটকা বরিশাল নৌ-বন্দর থানায় এনে নগরীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

/এএম/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
জেলেদের জালে কত প্রজাতির মাছ, কয়টি আপনি চেনেন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম