‘জেল-জুলুম হতে পারে, কিন্তু চিকিৎসাও নাগরিক অধিকার’

বরিশাল প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ১৮:৩৬আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৮:৩৬

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ব‌লে‌ছেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে তার দায়ভার সরকারকে বহন করতে হবে। জেল-জুলুম হতে পারে, কিন্তু চিকিৎসাও নাগরিক অধিকার। 

বৃহস্প‌তিবার (১৮ নভেম্বর) বিকালে বরিশালের ডি‌সিঘাট এলাকার এক‌টি রে‌স্তোরাঁয় ঝালকা‌ঠি ম‌হিলা দ‌লের কর্মী স‌ম্মেল‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তিনি এ কথা বলেন।

আফরোজা আব্বাস ব‌লেন, যে মামলায় বেগম জিয়া শাস্তি হয়েছে, একই ধরনের মামলা সরকার প্রধানেরও ছিল। আইন সবার জন্য সমান। কিন্তু তাদের মামলাগুলো খারিজ করা হলো, আর বিএনপির মামলাগুলো বহাল থাকলো।

স‌ম্মেল‌নে মতিয়া মাহফুজ জুয়েলকে সভাপতি ও এলিনা জামান লিজাকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট জেলা ঝালকাঠি মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়েছে।

এ সময় কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, বরিশাল বিভাগীয় টিম লিডার ও কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী জেবা আমিন আল গাজী, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক সৈয়দ হোসেন ও সদস্য সচিব শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী