কিস্তি আদায় করতে গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ এনজিওকর্মী

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২১, ২০:৩২আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ২০:৩২

পাঁচ দিনেও খোঁজ মেলেনি টাঙ্গাইলের ভূঞাপুরে কিস্তি আদায় করতে গিয়ে নিখোঁজ এনজিওকর্মী মিরা খাতুনের (৩২)। 

মিরা খাতুন বেসরকারি সংস্থা সোসাইটি ফর সোস্যাল সার্ভিসের (এসএসএস) উপজেলার ফলদা শাখার সিনিয়র মাঠ সংগঠক এবং কালিহাতী উপজেলার সালেঙ্গা এলাকার রাজিব মিয়ার স্ত্রী। তার স্বামী রাজিব মিয়া একই এনজিওর কুমিল্লার মুরাদনগর শাখায় হিসাবরক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। গত শনিবার (২০ নভেম্বর) কিস্তি আদায় করতে গিয়ে নিখোঁজ হন তিনি।

এসএসএসের ফলদা শাখার ব্যবস্থাপক বন্যা আক্তার বলেন, ‘দেড় বছর ধরে মিরা খাতুন উপজেলার ফলদা শাখায় মাঠ সংগঠক হিসেবে চাকরি করছেন। এই শাখায় তার নামে পাঁচ লাখ টাকার এফডিআর রয়েছে। নিখোঁজের দিন মিরা ওই শাখার অধীন ঝনঝনিয়া ও মাইজবাড়ি কেন্দ্র শেষ করে শাখায় ফিরে আসার কথা ছিল। কিন্তু দুই কেন্দ্র শেষ করে তিনি আর অফিসে ফেরেননি। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। নিখোঁজের পাঁচ দিন হলেও তার সন্ধান পাওয়া যায়নি।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব মিয়া বলেন, ‘নিখোঁজ ওই এনজিওকর্মীর খোঁজ পেতে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার সন্ধান করা হচ্ছে।’

/এএম/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের