ট্রলারের ধাক্কায় ট্রলার ডুবি, চালকের লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১৪:৫৫আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৪:৫৫

বরিশালের বানারীপাড়ার ব্রাহ্মণকাঠী গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে কাঠভর্তি ট্রলারের ধাক্কায় ডুবে যাওয়া অপর ট্রলারের নিখোঁজ চালকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বানারীপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা ট্রলারচালক কামাল শেখের (৫২) লাশ উদ্ধার করেন।

কামাল পার্শ্ববর্তী পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার চিলতলা গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘মঙ্গলবার রাতে গৌরনদীর টরকি বন্দর থেকে নৌপথে নুরনবীর ট্রলার মুদি মালামাল নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি যাচ্ছিল। পথে স্বরূপকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমআর রাফসান নামের কাঠভর্তি অপর একটি ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায় এবং এর চালক কামাল নিখোঁজ হন। বুধবার সকাল থেকে ডুবুরিরা নদীতে তল্লাশি চালিয়ে লাশটি উদ্ধার করে। দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া মুদি মালবাহী ট্রলারটিকে নদীর তলদেশ থেকে উদ্ধারের চেষ্টা চলছে।’

বানারীপাড়া থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ‘ফায়ার সার্ভিসকর্মীরা কামাল শেখের লাশ উদ্ধার করেছে। কাঠবাহী ট্রলার জব্দ এবং এর চালক আল-আমিনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’

দুপুরে লাশটির ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের