বিছানায় গৃহবধূর লাশ, স্বামী পলাতক

বরগুনা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২১, ১৩:৫০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৩:৫০

বরগুনার পাথরঘাটা উপজেলায় জেসমিন সুলতানা (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) ভোরে পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। জেসমিন সুলতানা একই ওয়ার্ডের সুলতানা খানের মেয়ে।

ঘটনার পর থেকে তার স্বামী আবুল বাশার (৩২) ও বোন জামাতা মোস্তফা কসাই পলাতক। আবুল বাশার বরগুনার গর্জনবুনিয়া এলাকায় বাসিন্দা। 

জেসমিনের মা রেনু বেগম জানান, বিয়ের পর থেকেই জেসমিনকে নির্যাতন করতো আবুল বাশার। এ কারণে শ্বশুরবাড়ি না থেকে পাথরঘাটায় বাবার দেওয়া জমিতে ঘর তুলে থাকতেন জেসমিন। 

স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে মোবাইল ফোনে শ্যালক রফিকুলকে বলেন, জেসমিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাৎক্ষণিক বোনের বাড়ি এসে বিছানায় লাশ পড়ে থাকতে দেখেন। এরপর থেকে আবুল বাশার ও মোস্তফা কসাইকে পাওয়া যাচ্ছে না। পরিবারের ধারণা, আবুল বাশার শ্বাসরোধে হত্যার পর পালিয়ে গেছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি