মাদারভ্যাসেল থেকে সাগরে পড়ে সার্ভেয়ারের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি 
২৩ ডিসেম্বর ২০২১, ০৯:৩৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৯:৫০

পটুয়াখালীর পায়রা বন্দর এলাকায় মাদারভ্যাসেল থেকে সমুদ্রে পড়ে শামীম ফয়েজ (৬৫) নামে এক সার্ভেয়ারের মৃত্যু হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার ওসি মো. জসিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মৃত শামীম ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর সেক্টরের মৃত আবুল ফয়েজের ছেলে। তিনি খুলনার খালিশপুর এলাকার মেসার্স অ্যাসারটিভ ভ্যালিউয়ারস প্রাইভেট লিমিটেড সার্ভে কোম্পানির সার্ভেয়ার ছিলেন। পটুয়াখালী কাস্টমস অফিসের হয়ে গভীর সমুদ্রে সার্ভে করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন শামীম। 

পুলিশ ও জাহাজের লোকেরা জানায়, শামীম বুধবার সকালে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটি থেকে সোনার বাংলা নামে একটি লাইটার জাহাজে রাবনাবাদ চ্যানেলের পায়রা বন্দরের ফেয়ার বয়া (রাবনাবাদ নদী থেকে ৩০ নটিক্যালমাইল গভীরে) এলাকায় যান। সেখানে ইন্দোনেশিয়ার বালিকপাবন বন্দর থেকে আসা কয়লাবাহী মাদারভ্যাসেল ‘এমভি নেরাইডায়’ কয়লা পরিমাপ করতে ওঠেন। পরে কয়লা পরিমাপ শেষে ওই মাদারভ্যাসেল থেকে লাইটার জাহাজে ওঠার সময় তিনি পা পিছলে সমুদ্রে পড়ে যান। পর দুই জাহাজের নাবিকরা তাকে উদ্ধার করে সন্ধ্যায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরে তেলবাহী ট্যাংকারে লাগা আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম