ব্রিজের রেলিংয়ে বাইকের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

বরিশাল প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২২, ১৬:০২আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৬:০২
নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে মোটরবাইকের ধাক্কায় বরিশালের বানারীপাড়ার রায়েরহাটে মো. সাগর (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় নিহতের চাচি ঝিলিক বেগম গুরুতর আহত হন। তাকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাগর বেসরকারি একটি মোবাইলফোন কোম্পানির কর্মী বলে জানা গেছে। তার বাড়ি উপজেলার কাঁচাবালিয়া গ্রামে।
 
প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে মোটরসাইকেলটি ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রেলিংয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা সাগর ও তার চাচি গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাদের।  
 
বানারীপাড়া থানার ওসি হেলাল উদ্দিন জানান, আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে উদ্ধার করে বরিশাল মেডিক্যালে নেওয়ার পথে সাগর মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অন্যদিকে তার চাচি ঝিলিকের দুই আঙুলের মাথা বিচ্ছিন্ন হয়েছে। তার চিকিৎসা চলছে। 
 
/টিটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী