বন্ধুকে জবাই করে হত্যার দায়ে আসলামের মৃত্যুদণ্ড

বরিশাল প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২২, ১৭:৩৪আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৭:৩৪

বরিশালের বাকেরগঞ্জে বন্ধুকে হত্যার দায়ে আসলাম ওরফে নিজাম তালুকদার নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকালে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টি এম মুসা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

নিহত অটোচালক হলেন- মো. রোমান। তিনি নগরীর সাগরদী ধান গবেষণা এলাকার হান্নান জমদ্দারের ছেলে। নিহত রোমান ও আসামি আসলাম নগরীর বাংলা বাজার এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম রিফাতের গাড়ির চালক ছিলেন। এ ঘটনায় ২০২০ সালের ১০ জুলাই রিফাত বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। দণ্ডপ্রাপ্ত আসলাম নগরীর চাঁদমারী মাদ্রাসা গলিতে বসবাস করতেন। সে ভোলার চরমনোষা এলাকার সরদার বাড়ির মো. সিদ্দিকের ছেলে।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জাহিদুল ইসলাম বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালের ২৯ জুন রাতে আসলাম তার বন্ধু অটোচালক রোমানকে নিয়ে শ্বশুর বাড়ি বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের পিকেপি স্কুল সংলগ্ন এলাকায় যান। এ সময় অটোতে আসলাম, তার স্ত্রী খাদিজা ও শাশুড়ি শাহিদা বেগম ছিলেন। ওই রাতে বৃষ্টি হওয়ায় আসলাম অটো রেখে রোমানকে নিয়ে স্কুল সংলগ্ন রাঙ্গামাটি নদীতে হাত-পা ধুতে যান। এরপর সুযোগ বুঝে গরু জবাইয়ের ছুরি দিয়ে রোমানকে জবাই করে নদীতে ফেলে দেন। অটোর কাছে ফিরে এলে আসলামের স্ত্রী স্বামীকে সঙ্গে নিয়ে আবার ঘাটে যায়। সেখানে গিয়ে রোমানের লাশ ঘাটের পাশে দেখতে পান।’

তিনি আরও বলেন, ‘এরপর দুই জনে মিলে রোমানের পেট কেটে নদীতে ঠেলে দেয়। তারা দুই জন অটোতে এলে শাশুড়ি শাহিদা রোমানের সন্ধান জানতে চান। তখন আসলাম সরাসরি জবাব দেন, তাকে জবাই করেছি। আর এ কথা কাউকে বললে তোকেও (শাশুড়ি) জবাই করবো। আসলাম ও তার স্ত্রী খাদিজা গ্রেফতার হওয়ার পর ১৬৪ ধারা জবানবন্দিতে রোমানকে জবাইয়ের কথা স্বীকার করেন। পরে বাকেরগঞ্জ থেকে জবাই করা ছুরি ও অটো উদ্ধার করে পুলিশ। তবে রোমানের লাশ উদ্ধার হয়নি।’

২০২১ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই শাহজালাল মল্লিক আসলাম ও তার স্ত্রী খাদিজাকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। এ মামলায় শাশুড়ি শাহিদাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসলামকে ফাঁসি এবং তার স্ত্রী খাদিজাকে বেকসুর খালাস দেন।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী