সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, কনস্টেবলসহ আহত ৩

বরিশাল প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৩

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় থ্রি হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র ফেরদৌস বেপারী (১৮) নিহত হয়েছেন। একই ঘটনায় পুলিশ কনস্টেবলসহ আহত হয়েছেন তিন জন। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌস বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া এলাকার মিজান বেপারীর ছেলে এবং আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র।

আহতরা হলেন- মোটরসাইকেলের আরোহী নাহিয়ান, থ্রি হুইলারের যাত্রী পুলিশ কনস্টেবল আব্বাস আলী ও চালক হাকিম আলী।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন বলেন, ‘থ্রি হুইলার বরিশাল থেকে ভূরঘাটার দিকে এবং মোটরসাইকেল গৌরনদী থেকে বরিশালের দিকে যাচ্ছিল। বাটাজোর কবিবাড়ি ব্রিজের কাছে পোঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেল চালক ফেরদৌসকে উজিরপুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের বরিশাল মেডিক্যাল ভর্তি করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের