বাবার করা মামলায় শিক্ষক ছেলে গ্রেফতার 

পটুয়াখালী প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৩

মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় মো. মাহাবুব আলম লিটন (৪০) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পটুয়াখালী পৌর শহরের মৃধা বাড়ি সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার লিটন পটুয়াখালী পৌর শহরের কলেজ বোর্ড এলাকার মো. আবুল হাশেম হাওলাদারের ছেলে। তিনি গলাচিপা উপজেলা আমখোলা ইউনিয়নের দক্ষিণ বাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। 

বাদীপক্ষের আইনজীবী মো. জাহিদুল ইসলাম (রকি) দাবি করেন, লিটনের বাবা পটুয়াখালী জেলা পরিষদের উচ্চমান সহকারী প্রকৌশলী শাখায় চাকরি করতেন। ২০০৭ সালের জানুয়ারিতে অবসরে যান। এরপরে পরিবারের অন্য সদস্যদের নিয়ে পৌর শহরের মৃধা বাড়ি সড়কের একটি বাড়িতে করে বসবাস করেন। তার মেজো ছেলে লিটন ও পুত্রবধূর আকলিমা বেগম দুই জনই স্কুল শিক্ষক। তারা বাবা-মায়ের ভরণপোষণ দিতেন না। উল্টো ১০ থেকে ১২ বছর পর্যন্ত বাবার সংসারে ছিলেন। তাছাড়া বাবার কাছ থেকে বিভিন্ন কৌশলে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন। এরপরও ছেলে ও পুত্রবধূর দাবি করা টাকা দিতে না পারায় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

তিনি জানান, পুত্রবধূ আকলিমা বেগমের নির্যাতনে তার শাশুড়ি অনেকদিন হাসপাতালে ছিলেন। টাকা দিতে না পারায় ২০২১ সালের প্রথম দিকে বাবা-মাকে শারীরিক নির্যাতন করে বাসা থেকে তাড়িয়ে দেন লিটন ও তার স্ত্রী। এরপর বয়সের ভারে ন্যুব্জ বাবা-মা গ্রামের বাড়ি গলাচিপাতে চলে যান। কিছুদিন পরে পটুয়াখালীতে ফিরে ওই বাসায় ওঠা সম্ভব হয়নি তাদের। পরে অন্য একটি বাসায় গিয়ে ওঠেন। চলতি বছরের  ৪ ফেব্রুয়ারি বৃদ্ধ বাবা-মায়ের বাসায় গিয়ে হামলা চালান লিটন। এ সময় দা দিয়ে কুপিয়ে বাবা ও বড় ভাই ফারুককে হত্যাচেষ্টা চালান। এ ঘটনায় বৃদ্ধ বাবা ৭ ফেব্রুয়ারি পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে একটি মামলা করেন। মামলায় ছেলে লিটনকে প্রধান আসামি করেন। আসামি করেন পুত্রবধূ আকলিমাকেও। বিচারক মামলাটি আমলে নিয়ে প্রধান আসামি মাহবুব আলম লিটনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দ্বিতীয় আসামি আকলিমা বেগমের বিরুদ্ধেও সমন জারি করেন।

এ আইনজীবী আর জানান, লিটনের বিরুদ্ধে ২০২১ সালের ১০ অক্টোবর পটুয়াখালী সদর থানায় এবং চলতি বছরের ২৩ জানুয়ারি পৌরসভায় লিখিত অভিযোগ করেন তার বাবা। এর আগে, পুলিশ সুপারের কাছেও তিনি অভিযোগ করেছিলেন।

থানায় অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মো. রেজাউল জানান, ভুক্তভোগী বাবা-মাসহ মাহাবুব আলম লিটন ও তার স্ত্রীকে নিয়ে থানায় বসা হয়েছিল। তাদেরকে বোঝানো হয়েছিল।

পটুয়াখালী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান জানান, যেহেতু পারিবারিক মামলা এ বিষয়ে শিক্ষা অফিসের কিছু বলার নেই।

সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আদালতে পাঠানো হয়েছে। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম