মেঘনা নদী থেকে অপহৃত ৭ জেলে উদ্ধার

ভোলা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২২, ২২:১১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ২২:১৫

ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে অপহরণের ২৩ ঘণ্টা পর সাত জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে জেলেদের উদ্ধারের বিষয়ে কোস্টগার্ড ও আড়তদার ইউপি চেয়ারম্যান বিপরীত বক্তব্য দিয়েছেন।

রবিবার (২০ ফেব্রুয়ারি) হাতিয়া কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করে, রবিবার ভোর ৫টায় হাতিয়ার চর আতাউরে অভিযান পরিচালনা করে অপহৃত ট্রলারসহ জেলেদের উদ্ধার করা হয়। কিন্তু কোনও জলদস্যুকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে, অপহৃত জেলেদের আড়তদার ও ইউপি চেয়ারম্যান অলি উল্লাহ কাজল দাবি করেন, মুক্তিপণের বিনিময়ে জেলেদের উদ্ধার করা হয়। মুক্তিপণের দুই লাখ দুই হাজার টাকা জলদস্যুদের পাঁচটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে দেওয়ার পর জেলেদের মুক্তি দেয়।

এই ব্যাপারে নোয়াখালী জেলার হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. ইফতেখারুল জানান, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার ভোরে ৬টায় মনপুরার চরপিয়াল সংলগ্ন মেঘনায় মাছ শিকারের সময় জলদস্যু মহিউদ্দিন বাহিনী সাত জেলে হামলা চালিয়ে ট্রলারসহ সাত জেলেকে অপহরণ করে।

/এফআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের