ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
২৬ মার্চ ২০২২, ১৭:২৯আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৭:২৯

স্বাধীনতা দিবস উপলক্ষে ঝালকাঠির রাজাপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে যাওয়ার পথে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ মার্চ) সকাল ৮টায় উপজেলা সদরের স্কুল মার্কেটের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণসহ তিন জন আহত হয়েছেন।

আহত কিরণ দাবি করেন, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বাইপাস এলাকার দলীয় কার্যালয়ে যাওয়ার সময় পথে উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকসহ নেতাকর্মীরা মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি হামলা চালায়।

তিনি জানান, সঙ্গে থাকা ছাত্রদলের দুই নেতা রিপন ও রমজানকেও পিটিয়ে আহত করা হয়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকি দুই জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক বলেছেন, ‘কিরণের বাম হাতের কবজির ওপরের অংশে ধারালো কিছুর কোপ লেগে জখম হয়েছে।’

তবে হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ পারভেজ বাবু দাবি করেন, ‘শুনেছি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহত হয়েছেন। তবে কীভাবে আহত হয়েছে তা জানা নেই। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে এ ঘটনা ঘটতে পারে।’

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, ‘হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী