মন্দির থেকে চুরি হওয়া মূর্তি-টাকা উদ্ধার, গ্রেফতার ৩

ভোলা প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ১৬:২৭আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৬:৩০

ভোলা পৌর এলাকার ১নং ওয়ার্ডের প্রায় শত বছরের পুরনো শ্রী শ্রী ভদ্রবাড়ি হরি মন্দির থেকে চুরি হওয়া পিতলের ছয়টি রাধা কৃষ্ণের জীব বিগ্রহ, ছয়টি গোপাল বিগ্রহসহ স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৭ মার্চ) দুপুরে ভোলা থানায় আয়োজিত এক ব্রিফিংয়ে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান, গত ২১ মার্চ দিবাগত রাতে ওই মন্দিরে চুরি হয়। এ ঘটনায় মন্দিরের সভাপতি মহাদেব ভদ্র বাদী হয়ে একটি মামলা করেন। ঘটনার পাঁচ দিন পর শনিবার ভোলা ডোম পট্টি এলাকা থেকে চুরির সঙ্গে জড়িত সুমন (২৮), নয়ন (২১) ও নুর আলমকে (২০) গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তাদের দেওয়া তথ্যমতে মাটির নিচে ও ট্যাংকে ভেতর থেকে ছোটবড় বিভিন্ন সাইজের ১০টি পিতলের মূর্তি, স্বর্ণালংকার, নগদ টাকাসহ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম