হাসপাতাল থেকে শিশু চুরি করে পালানোর সময় কিশোরী গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
২৯ মার্চ ২০২২, ১৭:৫৩আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৭:৫৩

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসাধীন শিশুকে চুরি করে পালানোর সময় এক কিশোরীকে ধরে পুলিশে দিয়েছে জনতা। এ সময় অপহরণকারী দলের অপর তিন জন পালিয়ে গেছেন।

এ ঘটনায় মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে শিশুটির বাবা আলীম সরদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতে সোপর্দ করা হলে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ঠান্ডাজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে শিশু আফিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন মা লাবণী আক্তার। তাকে হাসপাতালের দ্বিতীয় তলায় ১নং ওয়ার্ডের ২৩নং শয্যায় চিকিৎসা দেওয়া হচ্ছিল।

পুলিশ কর্মকর্তা জানান, সোমবার রাতে গ্রেফতার কিশোরীসহ চার জন শিশুটির শয্যার আশপাশ দিয়ে ঘোরাফেরা করছিল। রাত সাড়ে ৯টার দিকে শিশুটি ঘুমিয়ে পড়লে তার মা শৌচাগারে যান। এই সুযোগে শিশুটিকে অপহরণ করে তারা চার জন। শৌচাগার থেকে ফিরে বিছানায় মেয়েকে দেখতে না পেয়ে মা চিৎকার শুরু করলে লোকজন দৌড়ে এসে সিঁড়ি দিয়ে নামার সময় অপহরণকারী কিশোরীকে আটক করে। এ সময় বাকিরা কৌশলে পালিয়ে যায়। গ্রেফতার কিশোরীর বিরুদ্ধে আগেও হাসপাতাল থেকে মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্র চুরির অভিযোগ রয়েছে। পুলিশ গিয়ে ওই কিশোরীকে থানায় নিয়ে যায়।

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি