স্কুলশিক্ষক হত্যার ১২ বছর পর তিন আসামির ফাঁসির রায়

ঝালকাঠি প্রতিনিধি
২৯ মার্চ ২০২২, ২০:২১ আপডেট : ২৯ মার্চ ২০২২, ২০:২৫

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্কুলশিক্ষক শাহজাহান হাওলাদার হত্যা মামলার তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসুদুর রহমান। মঙ্গলবার (২৯ মার্চ) বিকালে দুই আসামির উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। এক আসামি পলাতক থাকায় তাকে ফাঁসির আদেশের সঙ্গে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে মো. আবদুল লতিফ হাওলাদার, মো. জয়নাল আবেদীন খানের ছেলে সরোয়ার হোসেন খান এবং একই গ্রামের জয়নাল জমাদারের ছেলে মো. আবদুস সালাম জমাদার। এর মধ্যে সরোয়ার হোসেন খান মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মনু জানান, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের বাসিন্দা ও খানজাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান হাওলাদারের সঙ্গে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দণ্ডিতদের সঙ্গে দ্বন্দ্ব ছিল। ২০০৭ সালের ১৭ মার্চ রাত পৌনে ১০টার দিকে স্থানীয় জোড়াপোল বাজার থেকে সময় বাড়ি আসার পথে কাঁঠালিয়া-কৈখালী সড়কে পৌঁছালে দণ্ডিতরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। পরদিন ১৮ মার্চ তাদেরকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বড় ভাই মানিক হাওলাদার।

মামলার তদন্তকারী কর্মকর্তা কাঁঠালিয়া থানার তৎকালীন এসআই মো. আবুল হোসেন ও মো. শহিদুল ইসলাম একই বছরের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন। আদালতে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন।

/এফআর/এএম/
সম্পর্কিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
এখনও কাঁদে নিদারাবাদ, আজও পাওয়া যায়নি একজনের লাশ
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব