স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সাবেক ব্যাংক কর্মকর্তার ‘আত্মহত্যা’

বরিশাল প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২২, ১৯:৩৩আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৯:৩৩

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় হাসপাতাল থেকে কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা বিকাশ মন্ডলের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ এপ্রিল) বিকালে হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

বিকাশ মন্ডল এক সন্তানের জনক। তিনি অবসরে ছিলেন। উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠি গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দেন বিকাশ।

বিকাশ মন্ডলের স্ত্রী বুলু মন্ডল বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে তার সঙ্গে ঝগড়া হয়েছিল। পরে অভিমান করে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক অংকুর কর্মকার মৃত ঘোষণা করেন।’

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দেন বিকাশ। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আগামীকাল সকালে বিকাশ মন্ডলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি