দ্বিতীয় শ্রেণির ছাত্রকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

পটুয়াখালী প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২২, ২২:৫৮আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ২২:৫৮

পটুয়াখালীতে দুমকিতে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে আবুল কাসেম (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মুরাদিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, দুপুর ১টার দিকে ওই শিশুর বাবা বাদী হয়ে আবুল কাসেমকে আসামি করে দুমকি থানায় একটি মামলা করেন। বরিশালের হিজলা গ্রামের আবুল কাসেম দীর্ঘদিন ধরে মুরাদিয়া ইউনিয়নে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় আবুল কাসেম ওই শিশুর বাড়িতে যায়। পরে তাকে ১০ টাকা দিয়ে বাড়ির পশ্চিম পার্শ্বের মাটির গর্তে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, মামলার পর পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ওই শিশুকে উদ্ধার করে দুমকি হাসপাতালে ভর্তি হয়েছে। পরে তার পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি