বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২২, ১১:০১আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১১:০৫

পটুয়াখালীতে ইউসুফ মৃধা (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ এপ্রিল) রাত ১১টায় সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের তুলাতলা গ্রামে এই ঘটনা ঘটে। 

ইউসুফ মৃধা ইটবাড়িয়া ইইনিয়নের তুলাতলা গ্রামের ইসমাইল মৃধার ছেলে। শহরের ৯ নম্বর ওয়ার্ডের ১ নম্বর সেতু এলাকায় তার ওষুধের দোকান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান তালুকদার জানান, দোকান বন্ধ করে রাত ১০টার পর বাড়ির উদ্দেশ্যে রওনা হন ইউসুফ। পৌনে ১১টা পর্যন্ত বাড়িতে না পৌঁছালে স্ত্রী নুরনাহার বেগম মেয়েকে নিয়ে তাকে খুঁজতে দোকানের দিকে যাচ্ছিলেন। ১১টার দিকে স্থানীয় মৎস্য অফিসের গেটের পূর্ব পাশে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিলেন ইউসুফ। তাকে দেখতে পেয়ে স্ত্রীর ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। তাকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ইউসুফের মৃত্যু হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জমান জানান, নিহতের শরীরে বেশকিছু ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মামলার পর আইনানুগ ব্যব্স্থা গ্রহণ করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের