‘অশনি’র প্রভাবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

ঝালকাঠি প্রতিনিধি
০৯ মে ২০২২, ২০:৫০আপডেট : ০৯ মে ২০২২, ২০:৫০

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাব পড়েছে দক্ষিণের উপকূলীয় জেলা ঝালকাঠিতে। সোমবার (৯ মে) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বৃষ্টি। বাতাসের গতি বেশি না হলেও জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরেছে।

সুগন্ধা, বিষখালী এবং হলদা নদীর পানি স্বাভাবিকের চেয়ে অনেকটা বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর পানি বাড়লেও এখন পর্যন্ত বিপৎসীমা অতিক্রম করেনি। 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন বলেন, সোমবার বিকাল পর্যন্ত সুগন্ধা নদীর পানির উচ্চতা ছিল ১.১৫ মিটার। এতে কৃষকরা রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। জেলার ফসলের মাঠগুলোতে মুগ ডাল এবং বোরো ধান রয়েছে। এর মধ্যে মাঠে থাকা ৮০ ভাগ ধান কাটার উপযোগী হয়েছে বলেও জানিয়েছে কৃষি বিভাগ। বৃষ্টি ও বাতাসের প্রভাবে অনেক জমির ধানের ক্ষতি হয়েছে।  

ঝালকাঠি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিপদ সংকেত বাড়লে দুর্যাগ বিষয়ক সভা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

তবে রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ঘূর্ণিঝড়কালে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। এছাড়া পৌরসভার পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। 

/টিটি/
সম্পর্কিত
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা
চলতি মাসে তাপপ্রবাহ-ঘূর্ণিঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে