ল্যাম্পপোস্টে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো ২ বন্ধুর

বরিশাল প্রতিনিধি
২৭ মে ২০২২, ১২:৩৭আপডেট : ২৭ মে ২০২২, ১৪:০৪

বরিশালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা লেগে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) রাত সাড়ে ১১টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নগরীর বাজাররোড হাটখোলা কাঠের পুল এলাকার উত্তম সাহার ছেলে সুদীপ্ত সাহা (২৫) এবং একই এলাকার দিলীপ সাহার ছেলে অন্তু সাহা (২৪)। সুদীপ্ত সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র। অন্তু নগরীর একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিটের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার এসআই রিয়াজ উদ্দিন জানান, রাত সাড়ে ১১টায় মোটরসাইকেলে রুপাতলীর দিকে যাচ্ছিলেন সুদীপ্ত। পেছনে বসা ছিলেন তার বন্ধু অন্তু। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে একটি ল্যাম্পপোস্টের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান সুদীপ্ত। অন্তুকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যালে ভর্তি করেন স্থানীয়রা। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী