লাইসেন্স না থাকলেও চাল মজুত, লাখ টাকা জরিমানা 

বরিশাল প্রতিনিধি
০৬ জুন ২০২২, ১৯:০৩আপডেট : ০৬ জুন ২০২২, ১৯:০৩

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় লাইসেন্স না থাকার পরেও চাল মজুতের ঘটনায় ছয় আড়তকে জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত রাখায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ জুন) দিনব্যাপী অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক।

তিনি বলেন, দোকানের আড়ালে গুদামে চাল মজুতের অভিযোগে ছয় আড়ত এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত রাখায় তিন ব্যবসা প্রতিষ্ঠান থেকে  এক লাখ এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর মধ্যে, উপজেলার বোয়ালিয়া বাজারের প্যাদা স্টোর, ফকির স্টোর, নির্মল স্টোর ও বশির স্টোর থেকে ২০ হাজার টাকা করে, আফজাল স্টোর, খোকন স্টোর, ভাই ভাই স্টোর, বিসমিল্লাহ্ স্টোর থেকে পাঁচ হাজার করে এবং জয় মিষ্টি ভাণ্ডার থেকে এক হাজার টাকাসহ এক লাখ এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অপরাধে আবার ধরা পড়লে জেলের বিধানের বিষয়টি তাদেরকে অবহিত করা হয়। 

অভিযানে সহায়তা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অনুপমা দেবনাথ ও উপজেলা খাদ্য পরিদর্শক ইমদাদুল হকসহ পুলিশের একটি দল।

/টিটি/
সম্পর্কিত
নওগাঁর ‘জিরা ধান’ ঢাকায় গিয়ে যেভাবে হচ্ছে ‘মিনিকেট’ 
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
বিশ্ববাজারে কমলেও দেশে চালের দাম বাড়ছে কেন 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম