রোগীর পেটে গজ রেখে সেলাই, চিকিৎসককে অব্যাহতি 

বরিশাল প্রতিনিধি
১২ জুন ২০২২, ১৯:৪৫আপডেট : ১২ জুন ২০২২, ১৯:৪৫

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে সেলাই দেওয়ার ঘটনায় এক চিকিৎসককে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আরও দুই স্টাফ নার্সকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

রবিবার (১২ জুন) বিকালে এ আদেশ দেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। অব্যাহতিপ্রাপ্ত চিকিৎসক হচ্ছেন অনারারি (অবৈতনিক) মেডিক্যাল অফিসার মো. তারেক। তিনি এমবিবিএস পাস করে হাসপাতালের গাইনি বিভাগে প্রশিক্ষণ নিচ্ছিলেন। কারণ দর্শানোর নোটিশ পাওয়া নার্সদের মধ্যে রয়েছেন মিঠু রানী দাস এবং সুমী সরকার।

অভিযোগ রয়েছে, গত ১৬ এপ্রিল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তান জন্ম দেন ঝালকাঠির নলছিটি উপজেলার এক নারী। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর কোনোভাবেই পেটের ব্যথা না কমায় আবারও তিনি হাসপাতালে ভর্তি হন। পরে ২২ মে অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে গজ অপসারণ করা হয়। পরে এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রধান সার্জারি বিভাগের প্রধান ডা. নাজিমুল হক বলেন, দীর্ঘ তদন্ত শেষে দেখা গেছে ওই নারীর পেট সেলাই দেওয়ার দায়িত্বে ছিলেন ডা. তারেক এবং স্টাফ নার্স মিঠু রানী ও সুমী সরকার। দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়ার পর গত শনিবার ওই তিন জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন হাসপাতালের পরিচালকের হাতে দেওয়া হয়। আজ তদন্ত প্রতিবেদন বিচার বিশ্লেষণ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন হাসপাতালের পরিচালক।

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদনে হাসপাতালের অনারারি মেডিক্যাল অফিসার মো. তারেকের দায়িত্বহীনতার বিষয়টি স্পষ্ট ছিল। এছাড়া হাসপাতালের দুই স্টাফ নার্সেরও কর্তব্যে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় ডা. তারেককে অব্যাহতি এবং ওই দুই নার্সকে শো-কজ করে সাত দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। 

এছাড়া পরবর্তী ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) বিষয়টি মৌখিক ও লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশে হামলা, বাস্তবায়ন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাসীরুদ্দীন
তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশে হামলা, বাস্তবায়ন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাসীরুদ্দীন
রিয়েলিটি শো থেকে নায়ক: রাঘবের প্রথম সিনেমা নিয়ে কী বলছেন দর্শকরা
রিয়েলিটি শো থেকে নায়ক: রাঘবের প্রথম সিনেমা নিয়ে কী বলছেন দর্শকরা
যুক্তরাষ্ট্র থামার পরও কেন নতুন করে লড়াইয়ে জড়ালো ইরান
যুক্তরাষ্ট্র থামার পরও কেন নতুন করে লড়াইয়ে জড়ালো ইরান
অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় করা যাবে না: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় করা যাবে না: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়