উদ্বোধন দেখতে লঞ্চে আসছেন পটুয়াখালীর ২০ হাজার মানুষ

পটুয়াখালী প্রতিনিধি
২৪ জুন ২০২২, ২২:১৯আপডেট : ২৪ জুন ২০২২, ২২:২০

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পটুয়াখালী জেলা থেকে অন্তত ২০ হাজার মানুষ নৌপথে রওনা হয়েছেন। শুক্রবার (২৪ জুন) দুপুর থেকে পদ্মা পাড়ের উদ্দেশে ছেড়ে গেছে ৯টি ডাবল ডেকার লঞ্চ। লঞ্চে থাকা মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দুপুরের পরপরই গলাচিপা থেকে একটি, দশমিনা উপজেলা একটি, কলাপাড়া ও রাঙ্গাবালী মিলিয়ে এক, বাউফল থেকে দুটি ও মির্জাগঞ্জ থেকে একটি লঞ্চে পদ্মা সেতুর উদ্দেশে রওনা দিয়েছে। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় পটুয়াখালী সদর ও দুমকী মিলিয়ে তিনটি লঞ্চ ছেড়ে গেছে। এ লঞ্চ যাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের খাবারের ব্যবস্থা করেছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। মূলত উদ্বোধনী অনুষ্ঠানে গর্বিত অংশীদার হিসেবে উপস্থিত থাকতেই তারা পদ্মা পাড়ের উদ্দেশে রওনা দিয়েছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর জানান, বর্তমানে লঞ্চগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে লঞ্চ টার্মিনাল। দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হওয়ায় আমরা প্রধানমন্ত্রীকে অন্তর থেকে ধন্যবাদ জানাই।

/এফআর/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী