অটোরিকশা চাপায় বিএনপি নেতাকে হত্যার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
২৯ জুন ২০২২, ২১:২৭আপডেট : ২৯ জুন ২০২২, ২১:২৭

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বাবুল মোল্লাকে (৫৫) অটোরিকশা চাপায় হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ জুন) বিকালে এ ঘটনা ঘটে। বাবুল মোল্লা নগরীর ২৭ নম্বর ওয়ার্ড মোল্লা বাড়ির মৃত আকরাম মোল্লার ছেলে এবং ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

মহানগর বিএনপির সদস্য সচিব ও নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদ অভিযোগ করে বলেন, ‘নগরীর জর্ডান রোড এলাকার মুখ থেকে বের হচ্ছিলেন বাবুল। এ সময় কয়েক জন দালালের সঙ্গে অটোরিকশায় আসা রোগী এক চিকিৎসকের চেম্বার খোঁজ করছিলেন। তখন সেখানে উপস্থিত দালালরা এক ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা দেয়। বাবুল এ ঘটনার প্রতিবাদ করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবুলকে ধাক্কা দিয়ে ফেলে অটোরিকশাটি চলে যাওয়ার সময় চাপা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ এ ঘটনায় হত্যা মামলা করবেন বলে জানান বিএনপির ওই নেতা।

হাসপাতালে মরদেহের কাছে থাকা কোতোয়ালি মডেল থানার এসআই মেহেদী হাসান বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন এবং ঘটনার তদন্ত করে জানা যাবে এটি হত্যা না দুর্ঘটনা।’

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান