ডিবি পুলিশ পরিচয়ে গাড়িতে তুলে শিক্ষকের টাকা ছিনতাইয়ের অভিযোগ 

ঝালকাঠি প্রতিনিধি
০১ জুলাই ২০২২, ১৫:০৪আপডেট : ০১ জুলাই ২০২২, ১৫:২৬

ঝালকাঠিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ফজলুল করিম নামে এক স্কুলশিক্ষককে গাড়িতে তুলে নিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত ২৯ জুন বিকালে শহরের শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে।

ফজলুল করিম ঝালকাঠির নলছিটি উপজেলার সেওতা গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ জুন) থানায় অভিযোগ করেছেন তিনি।

ফজলুল করিম বলেন, ‘বুধবার ঝালকাঠিতে পিটিআই প্রশিক্ষণ বাবদ পাওয়া ৩৬ হাজার টাকা এবং ইসলামী ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে বাড়ির উদ্দেশ্যে শহরের আড়ৎদারপট্টি থেকে অটোরিকশায় উঠি। বিকাল ৩টা ২০ মিনিটে পুরাতন কলেজ রোডে শিল্পকলা অ্যাকাডেমির সামনে পৌঁছালে পেছন থেকে একটি সাদা রঙের প্রাইভেটকার এসে গতিরোধ করে। এ সময় ডিবি পুলিশের মতো পোশাক পরা কয়েকজন যুবক অস্ত্র দেখিয়ে জোর করে প্রাইভেটকারে তুলে নেয়। চিৎকারের চেষ্টা করলে তারা দ্রুত কাপড় দিয়ে চোখ মুখ বেঁধে ফেলে এবং হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘প্রাইভেটকারে তোলার পর তারা বলে, ‘‘তোর নামে হত্যা মামলা আছে, তোর অভিভাবকে ফোন করে দ্রুত ১০ লাখ টাকা দিতে বল’’। পরে আমার কাছে থাকা দুই লাখ ৩৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে বরিশালের বারইজ্জারহাট নামক স্থানে ফেলে দিয়ে চলে যায়। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আরেফিন ইসলাম জানান, ফজলুল করিম নামে এক শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের