সড়কে প্রাণ গেলো ২ গরু ব্যবসায়ীর

পিরোজপুর প্রতিনিধি
০২ জুলাই ২০২২, ১৫:৫৪আপডেট : ০২ জুলাই ২০২২, ১৫:৫৪

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাস ও টমটমের সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই জন। 

শনিবার (২ জুলাই) দুপুর ১২টায় উপজেলার মঠবাড়িয়া-চরখালী মহাসড়কের তুষখালী গুচ্ছগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন—মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামের নয়া মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৫৫) ও বাবুরহাট গ্রামের জয়নাল সিকদারের ছেলে হিরু সিকদার (৫০)। আহত হয়েছেন উত্তর সোনাখালী গ্রামের রশিদ মাতুব্বরের ছেলে ইউনুছ মিয়া (৫৮) এবং একই এলাকার বাবুল মিয়ার ছেলে শাহিন মিয়া (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে ছেড়ে আসে বরগুনার পাথরঘাটাগামী বনফুল পরিবহনের বাস। দুপুরে তুষখালী গুচ্ছগ্রাম সংলগ্ন জমাদ্দার বাড়ির সামনে ওভারটেক করতে গেলে বাসটির পেছনের অংশে ধাক্কা দেয় একটি টমটম। এতে টমটমের চালক ও যাত্রীরা ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই দুই ব্যবসায়ীর মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়। আহত শাহিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, বাসটি আটক করা হয়েছে।  চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম