একে একে সরানো হচ্ছে বরিশাল নদীবন্দরের সব কর্মকর্তাকে

বরিশাল প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ০৯:৪৬আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৯:৪৬

বরিশাল নদীবন্দরে প্রবেশ টিকিট না ছিঁড়ে আবারও বিক্রি করায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) তিন শুল্ক আদায়কারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বরিশাল কার্যালয়ের বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে ঢাকায় বদলি করা হয়েছে। একে একে বন্দরের সব কর্মকর্তাকে সরানো হবে বলে জানা গেছে।

গত শনিবার বিআইডব্লিউটিএ’র কেন্দ্রীয় অফিস থেকে এই নির্দেশ দেওয়া হয়। বদলির আদেশ পাওয়ার পর রবিবার বরিশাল ছেড়েছেন মোস্তাফিজুর রহমান। বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন শাখার পরিচালক কাজী ওয়াকিল নওয়াজ এ তথ্য জানিয়েছেন।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন—বরিশাল নদীবন্দরে শুল্ক আদায়কারী ফারুক সরদার, মাসুদ হোসেন খান ও মনির হোসেন।

বরিশাল বিআইডব্লিউটিএ অফিস সূত্র জানায়, বরিশাল নৌবন্দরে প্রবেশ টিকিট কালোবাজারে বিক্রির বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। ওই খবরের সূত্র ধরে গত ২৮ জুন স্থানীয় দুদক অফিসের কর্মকর্তারা অভিযান চালান। এ সময় নদীবন্দরের ২ নম্বর কাউন্টারে বিক্রি করা ৮৬৩টি টিকিট ড্রয়ার ও ঝুলিয়ে রাখা ব্যাগ থেকে জব্দ করা হয়। ওইসব টিকিট যাত্রীদের কাছে আবারও বিক্রি করার জন্য রাখা হয়েছিল।

একই সময় এক নম্বর কাউন্টারে বিক্রি হওয়া টিকিটের দামের চেয়ে বেশি টাকা পাওয়া যায়। একই টিকিট একাধিকবার বিক্রি করায় বাড়তি টাকা আদায় করা হয়েছে বলে দুদক কর্মকর্তাদের ধারণা। এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র কেন্দ্রীয় দফতরে প্রতিবেদন দেওয়ার পর নড়েচড়ে বসেন সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘এর আগে বিআইডব্লিউটিএর তদন্তে এ ঘটনা ধরা পড়ার পর ওইসব কর্মচারীকে সাবধান করে দেওয়া হয়েছিল। কিন্তু তারা তাদের দুর্নীতিতে অটল থাকে। যা পরে দুদক এর অভিযানে ধরা পড়ে। শাস্তিস্বরূপ তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমাকে স্ট্যান্ডরিলিজ করা হয়। এছাড়া আরও যারা কর্মরত রয়েছে তাদেরকেও এখান থেকে বদলি করা হবে বলে কেন্দ্রীয় অফিস সূত্র জানিয়েছে।’

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ আবুল হাসেম বলেন, ‘এই দুর্নীতি নতুন নয়। এজন্য সরকারে কোষাগারে তেমন টাকাও জমা পড়ে না। দেরিতে হলেও বিষয়টি ধরা পড়েছে। এ ধরনের অপরাধে যাতে কেউ জড়িত না হয় সেজন্য কঠোর শাস্তি দাবি করছি।’

বিআইডব্লিউটিএ’র পরিচালক ওয়াকিল নেওয়াজ জানান, পর্যায়ক্রমে বরিশাল নৌবন্দর থেকে সব কর্মচারীকে বদলির চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। বরিশাল অফিসে নতুন লোক দিতে বিলম্ব হওয়ায় সবাইকে ‍একবারে সরানো যাচ্ছে না।

/এসএইচ/
সম্পর্কিত
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
দায়িত্ব পালনকালে মারামারি করে বরখাস্ত ২ ট্রাফিক কনস্টেবল
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের