মিনিবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

বরিশাল প্রতিনিধি
২০ জুলাই ২০২২, ১৩:২২আপডেট : ২০ জুলাই ২০২২, ২২:৩৬

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২০ জুলাই) দুপুর ১২টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার হেলিপ্যাড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত শিশুকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। 

নিহতরা হলেন—অটোরিকশাচালক হাসিব খান (২৫), যাত্রী আমির চৌধুরী (৬০) ও সোহাগ সিকদার (৩০)। নিহত আরও দুই নারীর পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা অটোরিকশার যাত্রী।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, ১২টার দিকে পটুয়াখালী থেকে বরিশালগামী বাস হেলিপ্যাড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে চালকসহ চার যাত্রী মারা যান। আশঙ্কাজনক অবস্থায় এক শিশু ও তার মাকে শের-ই-বাংলা মেডিক্যালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা গেছেন। শিশুটির চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ওসি ‍আরও জানান, অটোরিকশাটি বাকেরগঞ্জ থেকে যাত্রী নিয়ে লেবুখালীর ‍উদ্দেশ্যে যাচ্ছিল। ‍দুর্ঘটনায় নিহতদের মধ্যে ‍একই পরিবারের দুই জন রয়েছেন বলে জানা গেছে। তবে সবার পরিচয় পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম