‘বিএনপির আমলে ১৮-২০ ঘণ্টা লোডশেডিং হতো’

ঝালকাঠি প্রতিনিধি
২৫ জুলাই ২০২২, ২০:১৮আপডেট : ২৫ জুলাই ২০২২, ২০:২২

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘বিএনপির আমলে দেশে মাত্র ৩৭০০ মেগাওয়াট বিদ্যুৎ ছিল। তারা এক ফোটাও বিদ্যুৎ উৎপাদন বাড়ায়নি। বিএনপির আমলে সারা দেশে প্রতিদিন ১৮ থেকে ২০ ঘণ্টা লোডশেডিং হতো সরকারের ব্যর্থতার কারণে। আওয়ামী লীগের আমলে সেই লোডশেডিং জাদুঘরে পাঠানো হয়েছিল। আর আজকে যে লোডশেডিং হচ্ছে তা সারা দুনিয়ায় জ্বালানি তেলের সংকটের কারণে।’

সোমবার (২৫ জুলাই) দুপুরে ঝালকাঠি জেলা পরিষদে কোভিড-১৯ উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ত্রাণ সামগ্রী, গৃহহীনদের মাঝে দুটি বসত ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলনে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয় করতে বলেছেন। তার কারণ জ্বালানি তেলের সরবরাহকারী হচ্ছে রাশিয়া। সেখান থেকে তেল আনা বর্তমানে দুরূহ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।’

জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। জেলার সাড়ে সাত হাজার দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের