১০ লাখ টাকায় কারারক্ষী পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা

পিরোজপুর প্রতিনিধি
৩০ জুলাই ২০২২, ২২:৪৪আপডেট : ৩০ জুলাই ২০২২, ২২:৪৪

পিরোজপুরের ভান্ডারিয়ায় দুই প্রতারককে গ্রেফতার আটক করেছে পুলিশ। ১০ লাখ টাকা চুক্তিতে কারারক্ষী পদে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতারক চক্রের এই দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন- মো. মাহাবুব হাওলাদার ও মনির হোসেন। মাহাবুব হাওলাদার নদমূলা গ্রামের মো. নূরুল ইসলাম হাওলাদারের ছেলে ও চাকরিচ্যুত সেনা সদস্য। মনির হোসেন বরগুনা জেলা সদরের আবু তাহের মৃধার ছেলে। শনিবার (৩০ জুলাই) ভান্ডারিয়া থানা সভাকক্ষে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

তিনি জানান, দক্ষিণ ভান্ডারিয়া মহল্লার বাসিন্দা ভান্ডারিয়া বাজারের আজিজ বস্ত্রালয়ের মালিক মো. নজরুল ইসলাম মানিক মিয়ার ছেলে সিয়াম ও তার বন্ধু ইব্রাহিম হাওলাদারকে কোনও ধরনের নিয়োগ পরীক্ষা ছাড়া কারারক্ষী পদে চাকরি দেবেন বলে ১০ লাখ টাকায় চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ২০২১ সালের ১২ ডিসেম্বর আড়াই লাখ টাকা নগদ গ্রহণ করেন এবং বাকি সাড়ে সাত লাখ টাকার অগ্রিম চেক নিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে চাকরি দেওয়ার চেষ্টা চালান। একপর্যায়ে চক্রটি চাকরিপ্রার্থীদের কৌশলে পুলিশ ভেরিফিকেশন (সঠিকতা যাচাই) পর্যন্ত সম্পন্ন করেন। চাকরি না পেয়ে টাকা এবং চেক ফেরত চাইলে প্রতারকরা টালবাহানা করে ঘোরাতে থাকেন। গত ২৫ জুলাই মাহবুব হাওলাদারকে আসামি করে ভান্ডারিয়া থানায় একটি প্রতারণার মামলা করেন 
নজরুল ইসলাম মানিক।

পুলিশ সুপার বলেন, মামলার পর পুলিশ ২৭ জুলাই খুলনার হরিণটানা থানা এলাকায় অভিযান চালিয়ে বনলতা আবাসিক এলাকার ডা. মিজানুর রহমানের বাসা থেকে মাহাবুব হাওলাদারকে গ্রেফতার করে। তাকে সঙ্গে নিয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন রাজউক কমার্শিয়াল মার্কেটের সামনে থেকে প্রতারক চক্রের অপর সদস্য মো. মনির হোসেনকে শুক্রবার সকালে গ্রেফতার করে। পরে পুলিশ মাহাবুব হাওলাদারের কাছ থেকে ব্যাংক চেক, চুক্তিনামা ও চাকরিপ্রার্থী ১৭ জনের একটি তালিকা জব্দ করেছে। প্রতারক চক্রের অপর সদস্য আরিফুলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে পুলিশ সুপার জানান। শনিবার তাদের আদালতের মাধ্যমে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম